ইউটিউব কি ?
ইউটিউব হল এন্ড্রয়েড ফোনে play store দ্বারা প্রাপ্ত একটি অ্যাপ্লিকেশন। সাধারণত এটি সমস্ত ধরনের ভিডিও দেখার জন্য ব্যবহৃত হয়। বর্তমানে ইউটিউব সমস্ত স্মার্টফোনে আগে থেকেই install করা থাকে। এটিকে uninstall বা delete করা যায় না।(কিছু কিছু ফোন ব্যতীত)
ইউটিউব আপডেট:-
যেহেতু এই অ্যাপ্লিকেশনটিকে uninstall বা delete করা যায় না, তাই এটি প্রায় সমস্ত ফোনেই একটি common app। তাই মাঝে মাঝে play store থেকে ইউটিউবের বিভিন্ন আপডেট করে নেওয়া উচিত। ফলে ইউটিউব এর গুনাগুন পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পায়।
ইউটিউবের চাহিদা:-
ইউটিউব বর্তমানে সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার (Ex: Facebook, WhatsApp, Instagram, Twitter, telegram etc.) মধ্যে অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে সংযোগ স্থাপন ও যোগাযোগ করা যায়। এবং এর সাহায্যে ঘরে বসেই টাকা ইনকাম করা সম্ভব। ইউটিউব এর চাহিদা অন্যান্য সমস্ত app এর থেকে অত্যন্ত বেশি। এবং ভবিষ্যতেও বৃদ্ধি পাবে।
ইউটিউবের ব্যবহার:-
ইউটিউবকে প্রধানত মানুষ বিনোদন হিসেবে ব্যবহার করে, যেমন, গান শোনা, সিনেমা দেখা, অথবা ভিডিওর মাধ্যমে পড়াশোনা করা, নিজে ভিডিও তৈরি করে ঘরে বসে ইনকাম ইত্যাদি।
ইউটিউবে একাউন্ট তৈরি:-
ইউটিউবের ব্যবহারকারীদের কাছে একটি YouTube account তৈরি করা অবশ্যই গুরুত্বপূর্ণ।
কারণ-
- ধরুন আপনি কোনো ভিডিও দেখছেন, হঠাৎ কোনো কাজের জন্য আপনাকে ইউটিউব বন্ধ করতে হল। এবং পরে আপনি যখন ইউটিউব অন করবেন, সেই ভিডিও আপনি আর খুঁজে পাবেন না। খুঁজে পেলেও সেই ভিডিও আবার প্রথম থেকে চালু হবে।
- অন্য কোনো ব্যক্তির ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অ্যাকাউন্ট থাকা জরুরি। ইউটিউব একাউন্ট না থাকলে আপনি এগুলি করতে পারবেন না।
- ইউটিউব একাউন্ট না থাকলে আপনার কোনো পরিচিতি পাওয়া যাবে না। অর্থাৎ আপনাকে কোনো ব্যক্তিই চিনতে পারবে না।
এবং ইউটিউবে একাউন্ট থাকলে আপনার এই সমস্যাগুলি তৈরি হবে না।
ইউটিউব একাউন্ট কিভাবে তৈরি করা যায়:-
আসলে ইউটিউব একাউন্ট বলতে প্রধানত গুগোল একাউন্টকে বোঝায় কারণ-
ধরুন, আপনার একটি গুগোল অ্যাকাউন্ট তৈরি করা আছে, যার ই-মেইল এড্রেস এবং পাসওয়ার্ড আপনি জানেন। এবং এইগুলোই ইউটিউবে গিয়ে Log in করলে ইউটিউব একাউন্ট তৈরি হয়ে যাবে।

1 Comments
nice
ReplyDelete